সংস্কৃতির এ সপ্তাহ

কিবরিয়া ছাপচিত্র মেলা ধানমন্ডিস্থ ঢাকা আর্ট সেন্টারে চলছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা ২০১৩’। মোহাম্মদ কিবরিয়ার জন্মদিবস ও ঢাকা আর্ট সেন্টারের তৃতীয় বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এ মেলার। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। নববর্ষ বই উত্সব কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চলছে নববর্ষের বই উত্সব। অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত বই উত্সব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। নির্বাচিত গ্রন্থ-আলোচনা আট কুঠুরির আয়োজনে সাজ্জাদ শরিফ অনূদিত ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতার বই ‘রক্ত ও অশ্রুর গাথা’ নিয়ে আলোচনা অনুষ্ঠান আজ বিকেল চারটায় পরিবাগ পথিকৃত্ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। প্রবন্ধ পাঠ করবেন তানভীর মাহমুদ। আলোচনা করবেন হায়াত্ মামুদ, রাজু আলাউদ্দিন, কুমার চক্রবর্তী ও সুমন রহমান। শিল্পকর্ম প্রদর্শনী অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে ‘পেন্টাগন—অ্যান এক্সপ্লোরেশন অব দ্য ফাইভ সেনসেস’ শিরোনামের দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।