নতুন বছরে ইমন, তপু ও নিরব

২০১২-তে কণ্ঠশিল্পী তপু প্রায় সারাবছর ধরে অ্যালবাম রিলিজ করার কথা বললেও রিলিজ দেননি। নিরব-ইমন তাদের ছবির ব্যাপারে নিজেদের গুছিয়েছেন বলা যায়। তাই ২০১৩ এই তিন তরুণ তারকার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তপু বলেন, ‘আসলে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণেই অ্যালবামটি রিলিজ দেওয়া হয়নি। তাই নতুন বছরে নতুনভাবেই শ্রোতাদের সামনে আসতে চাই।’ নিরব-ইমনের ভেতরে ছবি পাড়ায় বেশ প্রতিদ্বন্দ্বিতার গল্প শোনা গেলেও আদতে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ও একই পথের সহযাত্রী। তাই নিজেদের কাজ নিয়ে বলেন, ‘আমরা চলচ্চিত্রে যেমন হুট করে সফলতা পাইনি। তেমনি চাইও না। ধীরে ধীরেই নিজের অবস্থানকে শক্ত করতে চাই। ২০১২ সালে আমরা চলচ্চিত্রে নিজেদের ম্যাচিউরড করেছি। সেটাকেই এই নতুন বছরে কাজে লাগাতে চাই।’ মাত্র কিছুদিন আগে তপুর বাসায় এক আড্ডায় তিনজন এভাবেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।