হূদয়ের এ-কূল ও-কূল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৪
প্রবাসী বাবা-মায়ের একমাত্র সন্তান হিয়া। দেশে ফুপুর বাড়িতে বেড়াতে এসে ধ্রুবর প্রেমে পড়ে সে। ধ্রুব পৈতৃক সূত্রে ব্যবসায়ী। এদিকে, হিয়া কক্সবাজারের একটি টিভি চ্যানেলের সাথে যুক্ত হয়। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটে তার। কিন্তু তার এই ব্যস্ততা ভালো লাগে না ধ্রুবর। সে চায় না, হিয়া সাংবাদিকতা করুক। এমনিতেই ধ্রুব খুব সন্দেহপ্রবণ। নানা কারণে হিয়ার প্রতি তার সন্দেহের মাত্রা বাড়তে থাকে। এ নিয়ে দু’জনের মতবিরোধও চরমে ওঠে। একসময় হিয়া বাড়ি ছেড়ে চলে যায়—এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হূদয়ের এ-কূল ও-কূল’। রচনা ও পরিচালনা করেছেন সোনিয়া তানজীর রীমা। অভিনয় করেছেন—হিল্লোল, নওশীন, শামীমা নাজনীন, টয়া প্রমুখ। আজ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।