নতুন কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন পরিষদের কাছে পুরোনো পরিষদের দায়িত্ব হস্তান্তর হলো গতকাল দুপুর ১২টা ১ মিনিটে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে। পরিচালক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশীদের পরিচালনায় পুরোনো পরিষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন পরিষদ। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশীদের মাধ্যমে শপথ বাক্য পাঠ করেন নতুন পরিষদের নির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম খোকন।