৫ম বর্ষে ‘বসুধা ঢাকঢোল’

এটিএন বাংলার সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘বসুধা ঢাকঢোল’ ৪ বছর পূর্ণ করেছে। অনুষ্ঠান নিয়ে চ্যানেলগুলোর নানা প্রতিযোগিতার মধ্যে গানের এ অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে আলাদা একটি জায়গা করে নিয়েছে। গত ২ জানুয়ারি সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। আলোচনা পর্ব শেষে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। যারা সম্মাননা পেলেন তাদের মধ্যে রয়েছেন শিল্পী আব্দুল জব্বার, খুরশিদ আলম, শাম্মী আখতার, দিলরুবা খান, শুভ্র দেব, রবি চৌধুরী, আঁখি আলমগীর, ডলি সায়ন্তনী, পলাশ, মৌটুসি, বাদশা বুলবুল, শফিক তুহিনসহ প্রায় ৪০ জনকে এই সম্মাননা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক আনুষ্ঠানে এই শিল্পীরা সংগীত পরিবেশন করেন।