মিউচুয়াল ফান্ডের প্রভাবে শেয়ারবাজার ঊর্ধ্বমুখি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
মিউচুয়াল ফান্ড খাতের প্রভাবে গতকাল শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত হওয়ার খবরে এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এ প্রভাব পড়ে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে,গতকাল লেনদেন হওয়া ৩৫টি মিউচুয়াল ফান্ডের সবগুলোরই দাম বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। যা গোটা শেয়ারবাজারের সূচক ও লেনদেনে প্রভাব ফেলে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬০ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৬৬ টি কোমপানির ৬ কোটি ৬৩ লাখ ২ হাজার ১৩৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। ডিএসই’তে মোট লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৭০ লাখ ৯ হাজার ৪১ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬১ টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, ইউনিক হোটেল, গ্রামীণ-২, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড, এইমস ১ম মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার ও সিএমসি কামাল। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- পপুলার ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক, গ্রামীণ স্কীম ২, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, পিএইচপি মিউচুয়াল ফান্ড ১, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড ১ ও গ্রামীণ-১। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সাভার রিফেক্ট্ররীজ, রেনউইক যজ্ঞেশ্বর, মাইডাস ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, বিডি ল্যাম্পস, ইসলামি ইন্সুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, বার্জার পেইন্ট, জুট স্পিনার্স ও গ্যাক্সোস্মিথ কেলাইন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ২৪ লাখ ৬ হাজার ৭৮১ টাকা। লেনদেনকৃত ১৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ারের দাম।