কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পুরস্কার বিতরণ আজ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৮তম, কবি জসীম উদ্দীনের ১১০তম এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ আল-মূতী শরফুদ্দিনের ৮৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকাল দশটায় কচি-কাঁচার মেলার মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সভাপতিত্ব করবেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। গত ২৮ ও ২৯ ডিসেম্বর কচি-কাঁচা ভবনে জয়নুল-জসীম-আল মূতীর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি