দুস্থদের মাঝে
শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:১৯
প্রচণ্ড শীতে দুস্থদের সাহায্যার্থে শীতবস্ত্র নিয়ে অনেকেই এগিয়ে আসছে। সরকারিভাবে কোন কোন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অতি সামান্য। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ঝিনাইদহ \ ঝিনাইদহে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার দোগাছী, পাগলাকানাই, মাধুকরী ও ঘোড়শাল এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল, সোয়েটার, টুপিসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ।
হবিগঞ্জ \ হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে ১০টি হাফেজিয়া মাদ্রাসার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে একশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ কিশোর মজুমদার।
মাগুরা \ বুধবার মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা: এম এস আকবর এমপি প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন। প্রায় ৭০ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হয়।
পরশুরাম \ ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে বুধবার শহরের বারাহিপুর এলাকায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ধুনট (বগুড়া) \ ধুনটে চিকাশী ইউনিয়নের দুস্থ শীতার্তদের মাঝে বিশিষ্ট সমাজসেবক কানাডা প্রবাসী আতাঊর রহমান প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন আতাঊর রহমানের সহধর্মিণী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুরাইয়া নিগার সুলতানা ডরথী। এসময় তার কন্যা মনিকা রহমান, জামাতা আতিকুর রহমান মেহেদী, শাহজাহানপুর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া মৌসুমি প্রমুখ উপস্থিত ছিলেন। কাউনিয়া (রংপুর) \ বুধবার কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূচির উদ্যোগে রংপুরের কাউনিয়ায় শীতার্তদের মাঝে দুটি করে কম্বল বিতরণ করা হয়েছে।
বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন। এদিন উপজেলার ৬টি ইউনিয়নের ১২শ’ পরিবারের মাঝে ২ হাজার ৪শ’টি কম্বল বিতরণ করা হয়।
মহাদেবপুর (নওগাঁ) \ মহাদেবপুরে ব্যাংক এশিয়ার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ব্যাংকের শাখা কার্যালয়ে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান রিয়াছত হায়দার টগর প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
মোরেলগঞ্জ \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা পৌরসভায় ২২টি, দুস্থ মুক্তিযোদ্ধাদের ৩০টি, তেলিগাতী ইউনিয়নে ২০টি, পঞ্চকরণে ৩১টি, পুটিখালী ইউনিয়নে ২৭টি, দৈবজ্ঞহাটী ইউনিয়নে ২৯টি, রামচন্দ পুর ইউনিয়নে ২৯টি, চিংড়াখালী ইউনিয়নে ২৮টি, হোগলাপাশা ইউনিয়নে ২০টি, বনগ্রামে ২০টি, বলইবুনিয়া ইউনিয়নে ২৮টি, হোগলাবুনিয়া ইউনিয়নে ৩৬টি, বহরবুনিয়া ইউনিয়নে ৩৪টি, নিশানবাড়িয়া ইউনিয়নে ৫৫টি, জিউধরায় ৫৩টি, বারইখালী ইউনিয়নে ৪০টি, মোরেলগঞ্জে ২৫টি, খাউলিয়া ইউনিয়নে ৬০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ থেকে ৬১টি কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোহর আলী এসব শীতবস্ত্র বিতরণ করেন।
উলিপুর (কুড়িগ্রাম) \ গতকাল বৃহস্পতিবার হতদরিদ্রদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করেছে উলিপুর পৌরসভা । পৌরসভা চত্বরে জেলা প্রশাসক হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল হামিদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, পৌর সচিব লুত্ফর রহমান প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট)\ এনসিসি ব্যাংকের উদ্যোগে গত বুধবার পাটগ্রাম উপজেলার হতদরিদ্রদের মাঝে পাঁচশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় পাটগ্রাম মহিলা কলেজ মাঠে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক নূরুল ইসলাম, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলছড়ি (গাইবান্ধা) \ গাইবান্ধার ফুলছড়িতে শীতার্ত মানুষের মাঝে জনতা ব্যাংক লিমিটেড কালির বাজার শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মেহেদী-উল-সহিদ ৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় জনতা ব্যাংক গাইবান্ধা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ড. আহমাদ আজিজ আহসান, কালির বাজার শাখার ব্যবস্থাপক ছায়েদ আলী, গাইবান্ধা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, গাইবান্ধা পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি শামসুজ্জোহা বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
হোসেনপুর (কিশোরগঞ্জ)\ চরহটর আলগী গ্রাম দরিদ্র্য বিমোচন কমিটির সহায়তায় ব্র্যাক জিনারী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বুধবার বিতরণ করা হয়েছে। চরহটর আলগী গ্রাম দরিদ্র্য বিমোচন কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া গরিব-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ব্র্যাক কিশোরগঞ্জ আঞ্চলিক শাখার কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,জিনারী ব্র্যাক শাখার ব্যবস্থাপক মলয়ন চন্দ সরকার,সমাজসেবক মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।