ধামরাইয়ে অভিভাবক ও মা সমাবেশ

বর্তমান সরকারের আমলে শিক্ষাসহ প্রতিটি সেক্টরে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করলেন সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব বেনজীর আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।