রায়গঞ্জে নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জের মধ্যদিয়ে প্রবাহিত ফুলজোড় (বাঙ্গালী) নদীতে একটি কারখানার বর্জ্য ফেলার পাঁয়তারার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকার মানুষ। প্রতিবাদে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা রায়গঞ্জ ইউএনও বরাবর আবেদন করেন। পরিবেশবাদী আব্দুর রাজ্জাক নাছিমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চান্দাইকোনা অনার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ শামসুল হক, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক কুমার কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, আ’লীগ নেতা আব্দুল হান্নান খান, প্রভাষক শহীদুল ইসলাম,সাংবাদিক টিএম কামরুজ্জামান লাবু, হাসানুজ্জামান সুলতান প্রমুখ।