দিনাজপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৬
বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা মাদক নিয়ন্ত্রণ প্রচারণা কমিটির সভাপতি আহমদ শামীম আল রাজী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দিনাজপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. শাহাদত্ হোসেন শাহ, দিনাজপুর সঙ্গীত কলেজের অধ্যক্ষ মো. খাইরুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাসতুরা বেগম, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বাবলু প্রমুখ।