গোপালগঞ্জে জমিজমা বিরোধের জেরে গৃহবধূ খুন

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূ রোমেচা বেগমকে (৪৫) হত্যা করা হয়েছে বৃহস্পতিবার। নিহত রোমেচা বেগমের স্বামী ইয়াবর শেখ বলেন, বাড়ির পাশের বসতভিটার মালিকানা নিয়ে প্রতিবেশী মোস্তফা শরীফ গংদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে আমার স্ত্রী গোপালগঞ্জে আদালতে মোস্তফা শরীফ গংদের নামে ৩টি মামলা করেছে। ইতিমধ্যে এ জমিতে মোস্তফা শরীফ বিল্ডিং করেছে। এ নিয়ে বুধবার দুপুরে আমার স্ত্রীর সাথে মোস্তফা শরীফদের ঝগড়াঝাটির এক পর্যায়ে তারা তাকে হত্যার হুমকি দেয়।