আক্কেলপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কমিটি গঠন

আক্কেলপুরে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সচেতন মানুষদেরকে নিয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা শেষে ৩১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল আলম ফারুক, সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তিযোদ্ধা ও শিক্ষক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিক্ষক মোঃ সামছুল ইসলাম চাঁদ।