স্কুলটি সরকারি নাকি বেসরকারি ?

সেনবাগের একটি স্কুলের শিক্ষার্থীরা বই পায়নি

সরকারি ঘোষনা মোতাবেক এক যোগে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১ জানুয়ারি থেকে নতুন বই পেয়েছে। কিন্তু নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি এ জটিলতা দেখা দিয়েছে। যার ফলে ওই বিদ্যালয়ের ১শ’৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বছরের বই বিতরণ হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিন্নাগুনি এলাকাকে ননস্কুল এরিয়া ঘোষনা করে সেখানে সরকারিভাবে স্কুল ভবন নির্মান করার কারনে এ জটিলতার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্কুলটির শিক্ষার্থীরা নতুন বছরের বই না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।