মে ধা বী মু খ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
ইমরান হাসান ভুঁইয়া
ইমরান হাসান ভুঁইয়া জেএসসি পরীক্ষায় কুমিল্লার বুড়িচং-এ অবস্থিত ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহম্মদ ভুঁইয়া ও শিক্ষিকা আছমা আহম্মদ ভুঁইয়ার বড় ছেলে।
আবির হোসেন মাহীন
মোঃ আবির হোসেন মাহীন জালকুড়ী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে মোঃ জিলানী ও মিনারা বেগমের ছেলে।
মোঃ সায়ফ আল ইমরান
মোঃ সায়ফ আল ইমরান প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা আছিয়া বাড়ী আদর্শ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শাহাব উদ্দিন ও মাতা পেমারুন নেছা জুমু।
ফারিয়া
মোসাঃ নাজিয়া সুলতানা ফারিয়া রায়পুরা উপজেলা পরিষদ বিদ্যানিকেতন থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে রায়পুরা পৌরসভার কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ খান ও মোসাঃ রাশেদা বেগমের কন্যা।
ফাতিমাতুল তাহিরা (নিশাত)
খাতুনে জান্নাত ফাতিমাতুল তাহিরা জেএসসি পরীক্ষায় শেখদি আব্দুল্লামোল্লা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. খলিলুর রহমান দৈনিক ইত্তেফাকে কম্পিউটার বিভাগে কর্মরত ও মাতা জেসমিন আক্তার।
তাসনিম করিম (জেরিন)
তাসনিম করিম (জেরিন) প্রাথমিক সমাপনী পরীক্ষায় বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উইকলি দি ইন্ডাস্ট্রির সম্পাদক এনায়েত করিম এবং শিক্ষক মাহফুজা খানমের সন্তান।
আবিদ শাহরিয়ার চৌধুরী
আবিদ শাহরিয়ার চৌধুরী জেএসসি পরীক্ষায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা হুমায়ুন সাদেক চৌধুরী দৈনিক অর্থনীতি প্রতিদিন-এর বার্তা সম্পাদক এবং মা আফরোজা খানম গৃহিণী।
তাহসিন সুরাইয়া আজিম
তাহসিন সুরাইয়া আজিম ভিকারুন্নেসা নূন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নিমসার দরবার শরীফের পীরসাহেব আলহাজ্ব ড. মুহাম্মদ আনিসুল হকের নাতনি। তার মা সুরাইয়া পারভিন বানু (শিখা) একটি আন্তর্জাতিক চিকিত্সা ও গবেষণা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
মৃদুল হাসান
মৃদুল হাসান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাজীপুরের কোনাবাড়ী আরিফ স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। মৃদুল কড্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন এবং লাকী বেগমের পুত্র।
জান্নাতুল ফেরদৌস প্রভা
ঢাকার খিলগাঁস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস প্রভা জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা নাসিম আহম্মেদ ও মাতা শাহিনা সুলতানা।
ইশরাত জামান অরিন
ইশরাত জামান অরিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান মিঞা এবং ফাহিমা চৌধুরীর ছোট মেয়ে।
নুসরাত জাহান স্বর্ণ
নুসরাত জাহান স্বর্ণ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৭নং ভবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ভবের চরের ব্যবসায়ী মোঃ সাহাদাত হোসেন থোকন ও লায়লা বিলকিস বানু ঝর্ণার একমাত্র কন্যা।