ডিসিসি (উত্তর) মার্কেটে
রাজউকের উচ্ছেদ অভিযান
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:০৭
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মার্কেট গুলশান কমপ্লেক্স থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে মার্কেটে অবৈধ দখলে থাকা দোকানপাট উচ্ছেদের কাজ শুরু হয়। গুলশান কমপ্লেক্সের প্রায় ৮ কাঠা জমি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা দখল করে বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সমালোচনা হওয়ার পর রাজউক উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়।