বন্দর থানার ওসি
নূর মোহাম্মদ
ক্লোজ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২১
নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নূর মোহাম্মদকে গতকাল বৃহস্পতিবার ক্লোজ করা হয়েছে। দায়িত্ব দেয়া হয়েছে ফতুল্লা থানার ওসি আব্দুল মতিনকে। গত ১৩ ডিসেম্বর বন্দর থানায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় মারা যান সাব-ইন্সপেক্টর শাহজাহান। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর নিহত এসআই -এর স্ত্রী বাদী হয়ে বন্দর থানার ওসি নূর মোহাম্মদ ও সেকেন্ড অফিসার বিনয়সহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত নিহতের স্ত্রীর দায়ের করা মামলা আপাতত স্থগিত রাখার আদেশ দিয়ে পুলিশের দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন। এদিকে ঘটনার পর বন্দর থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলার তদন্ত গতকাল জেলা ডিবিতে ন্যস্ত হয়েছে। জেলা পুলিশ জানায়,
ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার না করায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কারণ তিনি দায়িত্বে থাকলে মামলার তদন্ত প্রভাবিত হতে পারে এমন অভিযোগ ওঠে। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নির্দেশে ওসি নূর মোহাম্মদকে ক্লোজ করা হয়েছে।