ফেনীর পরশুরাম ও
ছাগলনাইয়া সড়কে আট
ঘণ্টা পরিবহন ধর্মঘট
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র আহত হওয়ার ঘটনায় নির্বিচারে যানবাহন ভাংচুরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ফেনী-পরশুরাম ও ফেনী-ছাগলনাইয়া সড়কে ধর্মঘট পালন করা হয়। ফেনী জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। পরিবহন মালিক শ্রমিকরা বলেন, গত মঙ্গল ও বুধবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দু’জন ছাত্র ট্রাক ও বাসের ধাক্কায় আহত হয়। এ ঘটনার জের ধরে ছাত্ররা বুধবার বিকেলে বেশ কয়েকটি বাস, ট্রাক ও হিউম্যান হলার ভাংচুর করে। এ ঘটনায় গতকাল ধর্মঘট পালন করা হয়েছে।