প্রধানমন্ত্রীর সঙ্গে আ’লীগ
কেন্দ্রীয় কমিটির নেতাদের
সাক্ষাত্ আজ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২৩
আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ আজ শুক্রবার বিকাল ৪টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
এরপর নেতৃবৃন্দ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।