ডোমারে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যকরীকরণে নীলফামারীর ডোমার উপজেলায় স্টেকহোল্ডারদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন অ্যাকটিভেটিং ভিলেজ কোটস ইন বাংলাদেশ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইএসডির জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, সেন্ট্রাল মনিটরিং অফিসার মানিক হোসেন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী, গ্রাম আদালতের সুপারভাইজার সুবর্ণা রানী সাহা, গ্রাম আদালতের উপকারভোগী আনজারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় মোট ৪০ জন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম চলছে।