অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়নের দাবি

সমপ্রতি বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) উদ্যোগে পেভ ও ফোকাস সোসাইটির সহযেগিতায় মহিষাবান ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন এবং স্থানীয় সরকারের জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গাবতলী পৌরসভা, মহিষাবান, বালিয়াদীঘি ও নশিপুর ইউনিয়ন পরিষদের পঁচিশ জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় সুপ্র ও পেভর সাধারণ সম্পাদক কে জি এম ফারুকের সঞ্চালনায় সুপ্র কেন্দ্রিয় কার্যালয়ের সমন্বয়কারী শরিফুল ইসলাম কর্মপত্র উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধিগণ অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় বাজেট প্রণয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার ব্যাপারে সংবেদনশীল হবেন বলে মতপ্রকাশ করা হয়।