জন্মদিন

দীপিকা পাড়ুকোন :এ সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। বলিউডে পা রাখেন ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। জনপ্রিয়তা কুড়িয়েছেন ‘বাচনা এ হাসিনো’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘খেলে হাম জি জান সে’, ‘ব্রেক কে বাদ’, ‘লাভ আজ কাল’ ইত্যাদি ছবির মাধ্যমে। সম্প্রতি তার অভিনীত ‘দেশি বয়েজ’ ছবিটি মুক্তি পায়। আজ এই বলিউডি তারকার শুভ জন্মদিন।