গানোফোন

জিটিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার হচ্ছে ব্যাতিক্রমী স্টুডিও কনসার্ট ‘গানোফোন’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরনের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতি পর্বকে সাজানো হয়েছে ব্যাতিক্রমী ভাবে সাজানো হয়েছে। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফোনের দর্শকদের পাশাপাশি এসএমএস ও ফেইসবুক বন্ধুরাও অংশগ্রহণ করতে পারবেন। থাকছে তারকাদের অনুরোধের গান এবং আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপক এ্যানি । গানোফোনের এবারের পর্বে অতিথি হিসেবে দর্শকদের গানের দোলায় মাতাতে জিটিভির স্টুডিওতে আসছেন জনপ্রিয় ব্যান্ডদল অরন্য। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।