ছবির সিক্যুয়ালে চেন্নাইয়ে মামুন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
টানা দেড়মাস চেন্নাই থেকে নিজের ছবির সিক্যুয়ালের অধিকাংশ কাজ শেষ করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। গেল বছর চলচ্চিত্র অঙ্গনে অন্যতম আলোচিত ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এর সিক্যুয়াল ছবির কাজ এরই মধ্যে শুরু করেছেন তিনি। সম্প্রতি ‘নিঃস্বার্থ ভালোবাস’া ছবিতে তিনি গীতিকার হিসেবেও নিজের পরিচিতি প্রকাশ করেছেন। বরাবরের মতো অনন্ত ও বর্ষা জুটিকে নিয়ে তৈরি এই চলচ্চিত্রের লোকেশন ও টাইটেল গ্রাফিক্সের কাজ এরই মধ্যে সেরে ফেলেছেন। সিক্যুয়াল ছবি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আমাদের দেশে সিক্যুয়াল ছবির সেই অর্থে প্রচলন নেই। তাই এ ছবিটিও আমার জন্য অন্যরকম চ্যালেঞ্জ। কারণ, ‘মোস্ট ওয়েলকাম ২’ুতে আরিয়ান অর্থাত্ অনন্ত ভাইয়ের চরিত্রে বেশ কিছু চমক আছে। সেগুলোই এখন ঠিকঠাক করা হচ্ছে।’ এদিকে অনন্য মামুনের পরিচালনায় ক্রাইম ফিকশন সিরিজ ‘রিমান্ড ডাইরি’ প্রায় ১০ দশ পর্বের কাজ শেষ হয়ে গেছে। সিরিজ নাটকটি খুব শিগগিরই যেকোনো স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। এর বাইরে বর্তমানে মামুন মনসুন ফিল্মের ব্যানারে নির্মিত এমএ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজও করছেন বলে জানান তিনি।