নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কাজীপুরে আনন্দ মিছিল
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১২
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কাজীপুরে আনন্দের জোয়ার বইছে। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করে। পরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক মেয়র জি এম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তালুকদার জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুবলীগ সভাপতি লুত্ফর রহমান মুকুল, সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি আল আমীন, সম্পাদক আলী আসলাম প্রমুখ।