সংগঠন সংবাদ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৩
জিসাস
প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নতুন তারা শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। আগামী ১১ জানুয়ারি দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য একক/দ্বৈত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১২ জানুয়ারি নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, বাউল গান, আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৩ জানুয়ারি আধুনিক গান, পল্লীগীতি ও অভিনয় (একক অথবা দ্বৈত), লালনগীতি, জারিগান ও লোকনৃত্য (একক অথবা দ্বৈত)। একজন প্রতিযোগী তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগ-১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী, খ বিভাগ-৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী এবং গ বিভাগ-কলেজ-বিশ্ববিদ্যালয় ও সর্বস্তরের। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিস্তারিত জানিয়ে আগামী ১০ জানুয়ারির মধ্যে চিত্রনায়ক জাভেদ, চেয়ারম্যান, জিসাস সঙ্গীত একাডেমী, ১০৬, কাকরাইল (২য় তলা), ঢাকা (মোবাইল-০১৭১১-৫৩৬৮০৮) বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি