ক্যামব্রিয়ান কলেজের ছাত্র শাওনকে ২ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৫
রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের ছাত্র শাওনকে অপহরণের ২ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। অপহূত সন্তানকে উদ্ধারের জন্য শাওনের মা রোজিনা বেগম পুলিশ ও র্যাবের কাছে অনুরোধ জানিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে শাওনের মা এ অনুরোধ জানান।
লিখিত বক্তব্যে রোজিনা বেগম বলেন, ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি ২য় বর্ষ বাণিজ্যিক শাখার ছাত্র আজিজুর হক শাওন (১৭) গত বছর ২ নভেম্বর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নিখোঁজ হয়। ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে অজ্ঞাতপরিচয় বিভিন্ন মোবাইল ফোন থেকে তার কাছে ফোন করে শাওনের মুক্তিপণ ১০ লাখ টাকা দাবি করে।