আজকের অনুষ্ঠান

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) :বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন, সকাল ১১টা, রিপোর্টার্স ইউনিটি। ডেমোক্রেসিওয়াচ:তৃণমূলে তথ্য অধিকার শীর্ষক মতবিনিময় সভা, সকাল ১০টা, সিরডাপ মিলনায়তন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন :সাক্ষীর নিরাপত্তার অভাব এবং আদালতের প্রতিকূল পরিবেশের কারণে বিঘ্নিত হচ্ছে আইনের শাসন শীর্ষক সেমিনার, সকাল ৯টা, ব্র্যাক সেন্টার ইন মহাখালী। সম্মিলিত সামাজিক আন্দোলন :নির্যাতনের দলিল-২০০১, জঙ্গিবাদী তাণ্ডব-২০১২ এবং সংখ্যালঘু নির্যাতন-২০০১ গণতদন্ত কমিশনের প্রতিবেদনের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা, বিকাল ৩টা, টিএসসি চত্বর। তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি:তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বিকাল সাড়ে ৩টা, জাতীয় প্রেসক্লাব। পরিবেশ বাঁচাও আন্দোলন :হাজারীবাগ থেকে অবিলম্বে ট্যানারি স্থানান্তরের দাবিতে মানববন্ধন, সকাল ১১টা, জিগাতলা বাসস্ট্যান্ড। নদী সংস্কার, পানি শাসন ও ব্যবহার উন্নয়ন পরিষদ-বাংলাদেশ :নদী বাঁচাও দেশ বাঁচাও শীর্ষক মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক :কল্পনা চাকমা অপহরণের ঘটনায় সিআইডির তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান শীর্ষক মানববন্ধন, সকাল ১১টা, জাতীয় জাদুঘর। বাংলাদেশ প্রজন্ম একাডেমী :বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী :সংগ্রামী সত্যেন সেনের ৩২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা, উদীচী শিল্পীগোষ্ঠীর প্রধান কার্যালয়। বিপ্লবী নারী সংহতি:নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব।