চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চান্দিনায় মালবাহী ট্রাক উল্টে ট্রাকের হেলপার নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো.কাইয়ূমউদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের হেলপার। এসময় চালক পালিয়ে যায়।