পানছড়ির পূজগাং বাজারে অগ্নিকাণ্ড
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
জেলার পানছড়ির পুজগাং বাজারে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে পূজগাং বাজারে আগুন লেগে ২৫টি বিভিন্ন দোকান, ৫টি বাড়ি ও বনশ্রী শিশু নিকেতন নামে ১টি কিন্ডার গার্ডেন পুড়ে যায়।
চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা জানান, সম্ভবত চায়ের দোকানের চুলা থেকে আগুনের উত্পত্তি। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হলো। এলাকার দোকানীরা অসহায় হয়ে পড়লো। জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম, থানা ইনচার্জ আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও ২০ বিজিবি’র একটি দল দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সাব অফিসার ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল রাত ১১টা থেকে পানি দিয়ে ১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।