শিলাইদহ কুঠিবাড়িতে দুই বাংলার সাংস্কৃতিক উত্সব ১৮ জানুয়ারি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তি শতবর্ষে পদার্পণ উপলক্ষে দুই বাংলার যৌথ আয়োজনে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুমারখালির শিলাইদহ কুঠিবাড়ি আঙিনায় ১৮ জানুয়ারি সাংস্কৃতিক উত্সব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ‘অতন্দ্র একাত্তর’ ও ভারতের ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ উত্সবের আয়োজন করেছে।
গীতাঞ্জলীর কল্যাণে উপমহাদেশে প্রথম নোবেল কবি গুরুর হাত ধরে এসেছে বাংলায়।