কাহালুতে দুটি অপমৃত্যু

বৃহস্পতিবার বগুড়ার কাহালু পৌর এলকার পাল্লাপাড়া গ্রামের আব্দুল করিমের আড়াই বছর বয়সের শিশু পুত্র রেফাত বাড়ির পার্শ্বে একটি ডোবার পানিতে ডুবে মারা গেছে। এদিকে বুধবার রাতে বগুড়ার কাহালু উপজেলার খাজলাল গ্রামের রেজাউল ইসলামের প্রথমা স্ত্রী শেফালী বেগম (৩৮) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।