বোয়ালমারীতে ১৩টি দোকানে ডাকাতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর বাজারে বৃহস্পতিবার রাতে ১৩টি দোকানে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ অর্থসহ ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাজারের নৈশপ্রহরীসহ ৬ জন আহত হয়। একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ বাজারে প্রবেশ করে মিরাজ স্টোর, হান্নান স্টোর, গৌকল জুয়েলার্সসহ ১৩ দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। চাঁদপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুন্নাহার মুহিত জানান, ডাকাতরা বাজারের ১৩ দোকানের তালা ও শার্টার ভেঙ্গে নগদ অর্থসহ ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।