হোমনার বিএনপি নেতা
কর্মীদের জামিন মঞ্জুর
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় হোমনার বিএনপি নেতা-কর্মীদের জামিন মঞ্জুর হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ একমাসের আগাম জামিন মঞ্জুর করেন। প্রকাশ, গত ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা হোমনা-ঢাকা সড়কের কাঠেরপুল সড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবরোধকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিন যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়। এখবর দ্রুত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে গেলে নেতা-কর্মীরা মিছিলসহকারে ওপারচর ব্রিজে অবস্থান করে। এসময় পুলিশ বহনকারী গাড়িটি ওপারচর ব্রিজ অতিক্রমকালে উত্তেজিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের গাড়িটি ভাংচুর হয় ও ওসি জলিল আহামেদসহ ৭ পুলিশ আহত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে উপজেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট আজিজুর রহমান মোল্লাসহ ১৮ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা করে।