আশুগঞ্জে সংঘর্ষে আহত ১৫
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খড়িয়ালা গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’দলের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। গ্রামের একই গোষ্ঠির জরু মিয়া ও বাহার মিয়ার মধ্যে ঝগড়া হলে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।