শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম কমবে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম কমাতে যাচ্ছে টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেস। বিপিএলে সর্বনিম্ন টিকিট মূল্য হতে পারে ৩০০ টাকা। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে এই দামের শতকরা ৩০ ভাগ কম পাবেন। কাল এই তথ্য দিলেন অ্যাকটিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান রানা। তবে শুধু শিক্ষার্থীরা নন, এয়ারটেল গ্রাহকরাও এই সুবিধা পাবেন।
বিপিএলের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ১০ জানুয়ারি থেকে। সর্বনিম্ন ৩০০ ও সর্বোচ্চ ১৫ হাজার টাকা নির্ধারণ হওয়ার কথা রয়েছে। তবে আগামী ৬ জানুয়ারি বিপিএল সাথে অ্যাকটিভ সার্ভিসেসের যৌথ সভা রয়েছে। সেখানে টিকিটের দামের ব্যাপারে চূড়ান্ত করবে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও।