কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
শীতকালীন ছুটি ঘোষণা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:২২
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। আগামী ১৬ জানুয়ারি বুধবার যথারীতি ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ চালু হবে।