আবুল হোসেন বাদ পড়ায় কালকিনিতে মিষ্টি বিতরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩২
মাদারীপুর-৩ আসনের (কালকিনি-মাদারীপুর) সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়ায় ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য করায় এলাকায় ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপের সমর্থকরা গত বৃহস্পতিবার ও শুক্রবার এ মিষ্টি বিতরণ করেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে পৌর এলাকার বিভিন্ন জায়গায় আব্দুস সোবহান গোলাপ তার কর্মীদের দিয়ে প্রায় ৫ মণ মিষ্টি বিতরণ করিয়েছেন। শুক্রবার সকাল থেকে উপজেলার এনায়েত নগর, শিকারমঙ্গল, রমজানপুর, সাহেবরামপুর, কয়ারিয়া, বাঁশগাড়ী, লক্ষ্মীপুর, সিডিখান, আলীনগর, গোপালপুর, কাজিবাকাই, বালিগ্রাম ও ডাসার ইউনিয়নের বিভিন্ন জায়গায় গোলাপ সমর্থকরা ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।