আসছে শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’

আবারও আসছে শাহরুখ-দীপিকার নতুন একটি ছবি। রহিত শেঠীর পরিচালনায় ছবিটির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’। ‘ওম শান্তি ওম’ ছবিতে এই দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। এবারের ছবিটিতে দু’জনই একেবারে নতুন গেটআপে অভিনয় করেছেন। ভারতের দক্ষিণাঞ্চলের একদল মাস্তানদের নিয়ে পুরো ছবি গড়ে উঠেছে। আর তাই দু’জনের গেটআপও করা হয়েছে সেই এলাকার ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে। গত নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়। এরইমধ্যে ছবিটির ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই এর অডিও রিলিজ হবে। জানা গেছে আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাবে।