ফেলুদার মুখোমুখি সারজিনা

রেডিও ফুর্তির জনপ্রিয় আরজে সারজিনা ইসলাম। সারজিনা নামেই পরিচিত। সপ্তাহের প্রায় প্রতিটি দিন বিভিন্ন নামের অনুষ্ঠানের মোড়কে তার কথা জাদু চলতে থাকে। সম্প্রতি রেডিও ফুর্তিতে আরও বেশ কয়েকটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। যেমন সাপ্তাহিক ‘ফুর্তি আনলিমিটেড’, শুক্রবারে ‘ফ্রাইডে ফ্যান্টাসটিক’ আর শনিবারে বিশেষ একজন অতিথির সাথে আলাপচারিতা। সারজিনার কথায় ‘সাধারণত দিনের পুরো ভাগটাই শ্রোতাদের সাথে আমার আড্ডা চলে। এফএম স্টেশনে সাধারণত রাতের প্রোগ্রামগুলো বেশি জনপ্রিয় হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো এইরকম না। আমাদের শ্রোতারা প্রায় সবসময়ই সমান। তবে এটা ঠিক দিনের ব্যস্ত সময়ে শ্রোতাদের ধরে রাখার কাজটি খুবই কঠিন।’ এর বাইরে নতুন খবর হলো সম্প্রতি ঢাকায় ঘুরে যাওয়া ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তীর ইন্টারভিউ করেছেন সারজিনা। যা আজ প্রচার হবে। ফেলুদার ইন্টারভিউ প্রসঙ্গে সারজিনা বলেন, ‘এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা বলব। কারণ এই মানুষটির বিশাল ভক্ত আমি। তাই ইচ্ছে করেই এই কাজটি আমি নিই। শ্রোতারা এনজয় করবে আজ শো-টা শুনলে।’