জন্মদিন

এ আর রহমান :উপমহাদেশের সংগীত জগতে এ আর রহমান এক প্রথিতযশা নাম। অসংখ্য জনপ্রিয় গান সুর করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। সংগীতের সবগুলো মাধ্যমেই রয়েছে তার অবাধ বিচরণ। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। জয় করেছেন একসঙ্গে দুই দুইটি অস্কার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। আজ এই সংগীত তারকার শুভ জন্মদিন। ১৯৬৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সম্প্রতি তার সংগীত পরিচালনায় ‘রকস্টার’ ছবিটি মুক্তি পায়। এই ছবিরও সবকটি গান তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।