চ্যানেল নাইনে আজ ব্যান্ড মাকসুদ ও ঢাকা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন :সত্যিকার পুরুষ হোন’ প্রতিপাদ্য বিষয়ের সাথে একাত্মতা ঘোষণা করে, তরুণ প্রজন্মের শপথ গ্রহণের মধ্য দিয়ে গত বছরের শেষ দিকে খুলনা জেলা স্টেডিয়ামে ইউএনএফপিএ-বামবা’র যৌথ আয়োজনে দেশের শীর্ষ ১২টি ব্যান্ডের অংশগ্রহণে একটি জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হয়। যার প্রিন্ট পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক। কনসার্টে অংশগ্রহণকারী মাকসুদ ও ঢাকা এবং মেকানিক্স ব্যান্ডের পরিবেশনার ধারণকৃত অংশ আজ রাত ৯টায় চ্যানেল ৯-এ প্রচারত হবে। উল্লেখ্য, অনুষ্ঠানটি একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে পুনঃপ্রচার হবে।