দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৩ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৩ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা ৬ ও ৮। শুভবার:শুক্র ও শনি। শুভরত্ন: নীলা ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: মিশুক ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। আপনার ইনটুইশন প্রখর। আর মানব চরিত্র সম্পর্কে আপনি সহজেই বুঝতে পারেন। বাধা এলেও জীবনের লক্ষ্য সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বিপরীত লিঙ্গের সদস্য/সদস্যরা আপনাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। তেমন প্রভাবের অশুভ দিক থেকে আত্মরক্ষার জন্য আপনার ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে হবে। সহজ জনপ্রিয়তাকে সংহত করতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জোয়ান অব আর্ক, সাহিত্যিক খলিল জিবরান, বশীর আল হেলাল, ঐতিহাসিক কার্ল স্যান্ডবার্গ, লরেটা ইয়ং, কৃত্তিবাস, জ্যোতিষী সৈয়দ মাহবুব আলম, সাহিত্যিক সৈয়দ আবুল হোসেন। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে কাজ করুন। শক্তি প্রয়োগের চেয়ে বুদ্ধি খরচ করে কাজ করাই ভালো। চাকরিস্থলে কোন ঝামেলা হতে পারে। কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণে কারো সহযোগিতা পেতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অশুভ কোন ঘটনায় মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অহেতুক ভয় পাবেন না। বুদ্ধি খাটিয়ে যে কোন সমস্যার মোকাবেলা করুন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। নিজের কর্মক্ষমতার উপর আস্থাশীল থাকুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক দিন ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললেই ভালো করবেন। বাড়িতে কারো অসুস্থতার জন্য মন খারাপ থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় কঠিন হবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। অহেতুক ব্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। শক্তির চেয়ে বুদ্ধিকে বেশি কাজে লাগাবার চেষ্টা করুন। ব্যস্ততা কিছুটা কমাতে চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আত্মবিশ্বাস বজায় রাখুন। মনের জোর দিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। কোন শুভ যোগাযোগের মাধ্যমে উপকৃত হবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। চোখ-কান খোলা রেখে কাজ করুন। আজ কোন ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্মপরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। অসম প্রতিযোগিতা এড়িয়ে চলার চেষ্টা করুন। জনসম্পৃক্ত কাজে সাফল্য আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা আশা করতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। সহকর্মীদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। কর্মস্থলে কোন ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ ভাগ্যোন্নতির জন্য অন্যের উপর নির্ভর করতে হতে পারে। আর্থিক ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ অধীনস্ত কারো জন্যে কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। কোন বিবাদে লিপ্ত হওয়া ঠিক হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ আবেগ ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। ইমোশনাল সিদ্ধান্ত না নেয়াই ভালো। স্পষ্ট কথা বলার জন্য বিবাদে জড়াতে পারেন। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। বিলম্বিত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। প্রয়োজনে গুরুস্থানীয় কারো পরামর্শ নিন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নিয়োগকারীর সন্তুষ্টি সাধনে সক্ষম হবেন। আজ ভালো কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।