হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলংকা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
আবারো ব্যর্থ হলো লঙ্কান ব্যাটিং। তাই, সিডনি টেস্টের তৃতীয় দিনেই হারের শঙ্কার মুখে পড়েছে সফরকারী দলটি। এই ম্যাচ হারলে তিন ম্যাচের টেস্ট সিরিজে তাদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে।
চা বিরতির পর সফরকারীদের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লঙ্কানরা। ফলে ৮৭ রানের লিড নিতে পেরেছে মাহেলা জয়াবর্ধনে বাহিনী এবং হাতে রয়েছে আর তিন উইকেট।
হোবার্ট ও মেলবোর্ন টেস্টে হেরে অস্ট্রেলিয়ার হাতে সিরিজ আগেই তুলে দিয়েছে লঙ্কানরা। শেষ টেস্টে মান বাঁচানোর লড়াই ছিল তাদের। কিন্তু অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সুবিধা করতে পারছে না তারা। দিমুথ করুনারত্নে ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দ্বিতীয় উইকেটে ১০৮ রানে জুটি ভেঙে যাওয়ার পর শ্রীলংকার ইনিংসে ধস নামে।
কাল যখন তৃতীয় দিনের খেলা শেষ হলো শ্রীলংকা সে সময় সাত উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে। টেস্টের আরো দুইদিন বাকি রয়েছে। উইকেটে অপরাজিত আছেন দিনেশ চান্দিমাল ২২ ও রঙ্গনা হেরাথ সাত রানে। কাল লাঞ্চের পর ওপেনার তিলকরত্নে দিলশান (৫) অজি পেসার জনসনের শিকারে পরিণত হন। হোবার্টে প্রথম টেস্টে ১৪৭ রানের ইনিংস খেলার পর টানা পাঁচ ইনিংস বড় সংগ্রহ গড়তে পারলেন না দিলশান।
জয়াবর্ধনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দলের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে দেখেছেন। দলকে শক্ত অবস্থানে নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু দিনের শেষ ঘন্টায় আউট হওয়ার পর শ্রীলংকার সকল প্রতিরোধ শেষ হয়ে যায়। করুনারত্নে ৩৪তম ওভারে জ্যাকসন বার্ডের বলে উইকেটরক্ষ ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ জমা দেন ৮৫ রান করে। জয়াবর্ধনে ও করুনারত্নে জুটি ভেঙে গেল এবং শ্রীলংকা তখনও ছয় রানে পিছিয়ে ছিল।
প্রথম ইনিংসের সর্বাধিক রান সংগ্রাহক লাহিরু থিরিমান্নে (৭) এই ইনিংসে ব্যর্থ। থিলান সামারাবিরা রানের খাতাই খুলতে পারেননি। অফ স্পিনার নাথান লিয়নের বলে আউট হন সামারাবিরা। সিরিজটি ভাল গেল না সামারাবিরার। তিন টেস্টে তার স্কোর ৭,৪৯,১০,১,১২ ও ০। অ্যাঞ্জেলো ম্যাথুস (১৬) ডেভিড ওয়ার্নারের নৈপুণ্যে রান আউট হন।
জয়াবর্ধনে পেসার পিটার সিডলের বলে আউট হওয়ার আগে করেন ৬০ রান ১২৮ বল মোকাবেলা করে নয়টি চারের সৌজন্যে। এই সময় লঙ্কানদের ইনিংস ছয় উইকেটে ১৭৮ রান এবং লিড ৪০ রান। এছাড়া ধাম্মিকা প্রসাদ ১৫ রানে মিশেল স্টার্কের শিকার হন। সকালের সেশনে ওয়েড রোমাঞ্চকর হার না মানা সেঞ্চুরি করেন এতে করে অস্ট্রেলিয়া আরো ৯০ রান যোগ করে এবং ইনিংস ঘোষণার সময় শ্রীলংকা থেকে ১৩৮ রানে এগিয়ে ছিল। ওয়েড বার্ডের সাথে শেষ উইকেট জুটিতে ৩৯ রান তুলে নিলে অধিনায়ক মাইকেল ক্লার্ক সুযোগ পেয়ে যান ইনিংস ৪৩২ রানে ঘোষণা করতে (৪৩২/৯)। লাঞ্চের আধা-ঘন্টা আগে ইনিংস ঘোষণা করেছিল কাল অস্ট্রেলিয়া। ওয়েডের এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আগের দিন ৪৭ রানে অপরাজিত ছিলেন ওয়েড। কাল ১৫৮ বলে ১০২ রান করে উইকেটে থাকলেন। নয়টি বাউন্ডারি তার ইনিংসে। বার্ড অবশ্য ওয়েডের সেঞ্চুরির পেছনে অবদান রেখেছেন। ওয়েড ৭০ রানে যখন ফাস্ট বোলার বার্ড ক্রিজে আসেন। বার্ড ছয় রানে অপরাজিত ছিলেন।
বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ চার উইকেট দখল করেন ৯৫ রান দিয়ে।
স্কো ++ র ++ কা ++ র্ড
শ্রীলংকা প্রথম ইনিংস ২৯৪
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (আগের দিন ৩৪২/৬)
ওয়ার্নার ক প্রসাদ ব দিলশান ৮৫
কাওয়ান রান আউট (প্রদীপ/প্রসাদ) ৪
হিউজ ক চান্দিমাল ব হেরাথ ৮৭
ক্লার্ক ক করুনারত্নে ব হেরাথ ৫০
হাসি রান আউট (করুনারত্নে) ২৫
ওয়েড নট আউট ১০২
জনসন ক চান্দিমাল ব প্রদীপ ১৩
সিডল ক চান্দিমাল ব প্রদীপ ৩৮
স্টার্ক এলবিডব্লিউ ব হেরাথ ২
লিয়ন ব হেরাথ ৪
বার্ড নট আউট ৬
অতিরিক্ত (লেগ বাই ৬, ওয়াইড ৭, নো ৩) ১৬
মোট ( ৯ উইকেট, ১০৭ ওভার) ৪৩২
উইকেট পতন : ১-৩৬ (কাওয়ান), ২-১৬৬ (ওয়ার্নার), ৩-১৯৫ (হিউজ), ৪-২৫১ (হাসি), ৫-২৭১ (ক্লার্ক), ৬-৩০৭ (জনসন), ৭-৩৮৪ (সিডল), ৮-৩৮৭ (স্টার্ক), ৯-৩৯৩ (লিয়ন)।
বোলিং : সুরাঙ্গা লাকমাল ২৪-৪-৯৫-০, নুয়ান প্রদীপ ২০-১-১১৪-২, ধাম্মিকা প্রসাদ ১১-০-৫৩-০, অ্যাঞ্জেলো ম্যাথুস ২-০-১১-০, তিলকরত্নে দিলশান ১৯-২-৫৮-১, রঙ্গনা হেরাথ ৩১-৩-৯৫-৪।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস
করুনারত্নে ক ওয়েড ব বার্ড ৮৫
দিলশান ক হিউজ ব জনসন ৫
জয়াবর্ধনে ক ক্লার্ক ব সিডল ৬০
থিরিমান্নে ক বার্ড ব জনসন ৭
সামারাবিরা ক হাসি ব লিয়ন ০
ম্যাথুস রান আউট (ওয়ার্নার/ওয়েড) ১৬
চান্দিমাল নট আউট ২২
প্রসাদ ক ওয়েড ব স্টার্ক ১৫
হেরাথ নট আউট ৭
অতিরিক্ত (বাই ১, লেগ বাই ৪, নো ৩) ৮
মোট (৭ উইকেট, ৬২ ওভার) ২২৫
ব্যাট করবেন : সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ
উইকেট পতন : ১-২৪ (দিলশান), ২-১৩২ (করুনারত্নে), ৩-১৫৫ (থিরিমান্নে), ৪-১৫৮ (সামারাবিরা), ৫-১৭৮ (ম্যাথুস), ৬-১৭৮ (জয়াবর্ধনে), ৭-২০২ (প্রসাদ)।
বোলিং : স্টার্ক ১০-০-৪৮-১, বার্ড ১৫-২-৫১-১, জনসন ৯-৩-১৯-২, সিডল ১৪-৩-৩৫-১, লিয়ন ১৩-১-৬৩-১,হাসি ১-০-৪-০। (তৃতীয় দিন শেষে)