ধোনির বিপক্ষে আব্বাস

পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি জহির আব্বাস মনে করেন তোপের মুখে থাকা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উচিত টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া। কারণ আর কিছু নয়; খেলায় আরো মনোযোগী হতে পারবেন ধোনি। পাকিস্তানের বিপক্ষে আজ ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। কিন্তু পরপর দু’টি ওয়ানডে হেরেছে ভারত সফরকারী পাকিস্তানের বিপক্ষে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের মাঠে ভারত ২৮ বছর পর টেস্ট সিরিজ হেরেছে। সবমিলিয়ে ধোনি প্রচণ্ড চাপে রয়েছে। আব্বাস বলেন, ‘সে (ধোনি) টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দিতে পারে। অধিনায়কের পদ থেকে বিশ্রাম নিতে পারে সে এই ফরম্যাটে। সে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবে থাকতে পারে।’ পাকিস্তান কলকাতা ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৮৫ রানে জিতে সিরিজ ২-০-তে নিশ্চিত করেছে।