কাউখালীতে উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
দীর্ঘ সময় পর পিরোজপুরের কাউখালীতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এমটি আর কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আফতাব উদ্দিন স্মৃতি সংসদ এবং উত্তর বাজার একাদশ অংশ নেয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ শহীদ, এমটি আর চেয়ারম্যান তুহিন রেজা, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আবু সাইদ মনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন প্রমুখ।