ব্রিসবেন টেনিসের শিরোপা সেরেনার

আমেরিকার সুপারস্টার সেরেনা উইলিয়ামস শনিবার ব্রিসবেন ইন্টান্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন। এ মাসেই শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের রিহার্সেল হিসেবে বিবেচিত এ টুর্নামেন্টের ফাইনালে মাত্র ৫০ মিনিটেই তৃতীয় বাছাই সেরেনা ৬-২, ৬-১ গেমে রাশিয়ার এ্যানাস্তাসিয়া পেলিউচুনকোভাকে পরাজিত করেন। এই নিয়ে ডবি¬উটিএ টুর্নামেন্টের মোট ৪৭টি শিরোপা জয় করলেন ৩১ বছর বয়সী সেরেনা এবং গত বছর ফরাসী ওপেন থেকে এপর্যন্ত নিজের ৩৬ ম্যাচের মধ্যে ৩৫টিতেই জয়ী হলেন তিনি।- বাসস/এএফপি