নৈতিক চরিত্র হারিয়ে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
রাজধানীর যাত্রাবাড়ীতে বিয়ের মত পবিত্র অনুষ্ঠানে মদ্যপান করে দুই তরুণীর মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, নৈতিক চরিত্র হারিয়ে মানুষ নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিয়ের মত পবিত্র অনুষ্ঠানে বরকতের জন্য দোয়ার পরিবর্তে মদ্যপান ও আনন্দ করতে গিয়ে মৃত্যুর সংবাদ দেশবাসীকে বিস্মিত করেছে। তিনি নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকাসহ ইসলামী জীবন-যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।