মহেশখালীর ডাকাত নাজু গ্রেফতার, বন্দুকযুদ্ধ ৩ পুলিশ আহত

মহেশখালী উপজেলার শীর্ষ ডাকাত ২০ মামলার পলাতক আসামী নাজেম উদ্দিন ওরফে নাজু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলা চালিয়াতলী বালুর ডেইল নামক স্থানে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় মহেশখালী থানার উপ-পরিদর্শক এস আই শাহে-নেওয়াজ সঙ্গিয় ফোর্সনিয়ে দাওয়া করে । এ সময় নাজু ডাকাত মোটর সাইকেল ফেলে পাহাড়ের আস্তানার দিকে ঢুকে পড়লে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নাজু ডাকাতকে নিয়ে শুক্রবার রাত দুই টার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন পুলিশ। তার স্বীকারোক্তি মতে, একটি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করে তার আস্তানা চিকনিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজু ডাকাতের সহযোগিরা পুলিশকে লক্ষ করে গুলি করে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুটে। বন্দুক যুদ্ধে ঘটনাস্থলে নাজু ডাকাত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ ও দুই পুলিশ সদস্য আব্দুর রহমান, মফিজুর রহমান আহত হন। পরে পুলিশ তার আস্তানা থেকে তিনটি দেশি অস্ত্র,একটি রামদা,একটি ছোরা ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।