ফুলবাড়িতে দুই ধর্ষক গ্রেফতার
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৬
চাচার বাড়িতে বেড়াতে আসার পথে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। ওই ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে পাঁচজনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করলে পুলিশ শুক্রবার আলিম (২৬) ও শাহিন (২৫) নামের দুই ধর্ষককে গ্রেফতার করে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ঐ গৃহবধূ (২৫) নবাবগঞ্জ থেকে ফুলবাড়ীতে তার চাচার বাড়ি যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথে ফুলবাড়ী ঢাকা মোড়ে চাচাতো দেবর আনসারের সঙ্গে দেখা হলে দু’জনে একসঙ্গে চাচার বাড়ি ঘাটপাড়া গ্রামের দিকে রওনা দেয়। এসময় রহমত ভান্ডারের আখ ক্ষেতে জুয়া খেলায় মত্ত ৫ জুয়াড়ির কু-নজরে পড়ে সে। জুয়াড়িরা আনসারকে বেধড়ক পিটিয়ে আটকে রেখে গৃহবধূকে আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে এবং তাদের সঙ্গে থাকা মুঠোফোন কেড়ে নেয়।